শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সড়কের কাজ শুরু নির্দেশ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং বিগত সরকারের দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সড়ক নির্মাণ প্রকল্পগুলো দ্রুত পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংসদ সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে প্রায় অর্ধঘণ্টা আলোচনা করেন। তিনি জেলার উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং স্থবির হয়ে থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরোজপুরে চলমান ১১টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৮টি দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব প্রকল্প দ্রুত পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী নাজিরপুর থেকে বৈঠাকাঠা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক নির্মাণ দ্রুত শুরু করার দাবি জানান। তিনি বলেন, চলমান দুর্নীতি মামলার নিষ্পত্তির জন্য অপেক্ষা না করে জরুরি ভিত্তিতে রাজস্ব বাজেটের রক্ষণাবেক্ষণ খাত থেকে বরাদ্দ দিয়ে কাজ শুরু করা যেতে পারে। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

আরও পড়ুন

রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামী ছিনতাই

এছাড়াও জেলার সার্বিক সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রস্তাব উপস্থাপন করা হয়, যা বাস্তবায়িত হলে জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল ইসলাম, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন বাস্তবায়ন হবে।

ভোরের আকাশ/এনউব

সড়কের কাজ শুরু

শেয়ার করুন: