শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসবায় বাল্যবিবাহ বন্ধ করে খাবার খাওয়ানো হলো এতিমদের

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কসবায় বাল্যবিবাহ বন্ধ করে খাবার খাওয়ানো হলো এতিমদের
কসবায় বাল্যবিবাহ বন্ধ করে খাবার খাওয়ানো হলো এতিমদের

ব্রাহ্মণবাড়িয়া কসবায় একটি বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। 

রোববার (১১ মে) কসবার ৫নং বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের নোয়াবাড়ি পাড়ায় আনোয়ার মিয়ার স্কুল পড়ুয়া মেয়ের বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। 

জানা যায়, মেয়েটি চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী। মেয়ের পরিবারের বিরুদ্ধে বাল্যবিবাহের উদ্যোগ নেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড করে আদালত। পাশাপাশি বিয়ের আয়োজন করা খাবার জব্দ করে তা স্থানীয় এতিমদের মাঝে বিতরণ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত মেয়েটির স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যালয়ের এক শিক্ষককে দায়িত্ব দেয়। এলাকাবাসীর প্রতি বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: