শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ছিঁড়ে ফেলা হলো মাসুদ সাঈদীর নির্বাচনী ব্যানার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানগর উপজেলার চন্ডিপুর বাজার এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতকারী তাঁর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একাধিক ব্যানার ছিঁড়ে ফেলে। এতে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পিরোজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে মাসুদ সাঈদীর সমর্থকরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসী মনে করছেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

ভোরের আকাশ/মো.আ.

 

 

 


 

পিরোজপুর

শেয়ার করুন: