ফুলবাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী বেসিক সংস্থার কার্যালয়ে প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রাক-বড়দিন আনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জহন টুডু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেসিক সংস্থার নিবাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় বেসিক সংস্থার আফিস কার্যালয়ের সভাকক্ষে প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান আতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খ্রিষ্টান এসোসিয়েশন ফুলবাড়ী শাখার সভাপতি মিঃ সলোমন মারন্ডী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খ্রিষ্টান এসোসিয়েশন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মিঃ সোম কিস্কু, আদিবাসী সমাজ উন্নয়ন ফুলবাড়ী সমিতির সাবেক সভাপতি মিঃ রামাই সরেন, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ফুলবাড়ী শাখার সাবেক সভাপতি কমল কিস্কু, রিন্টু সরেন, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সংবাদিক মোঃ আফজাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী পরিবারের সদস্যগণ ও ছাত্র-ছাত্রী। আলোচনা সভা শেষে সকলের মাঝে বড়দিন উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ করেন। আয়োজনে ছিলেন খ্রিষ্ঠান এসোসিয়েশন ফুলবাড়ী। সহযোগিতায় ছিলেন বেসিক সংস্থা ফুলবাড়ী।
ভোরের আকাশ/এসএইচ