শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সাড়ে ৩টার দিকে কটিয়াদী  উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু হামিম (১২) পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুনের ছেলে। পরিবার নিয়ে তারা খাদ্য গুদামসংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। 

শিশু হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, আজ দুপুরে এলাকার বন্ধুদের সঙ্গে হামিম উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে আসে। এ সময় বেশ কয়েকজন শিশু পানিতে নামে। 

একপর্যায়ে সবাই উঠে গেলেও হামিমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানালে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি শুরু করেন। 

একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

নড়াইলে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগ

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৬ জুলাই মঙ্গলবার একই স্থানে চতুর্থ শ্রেণীর স্কুল শিক্ষার্থী ইমন মিয়া (১০) নামে এক শিশু নিখোঁজ হওয়ার এক দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ।  

ভোরের আকাশ/ র.ই


 

শিক্ষার্থীর মৃত্যুশামীমা আফরোজ মারলিজ

শেয়ার করুন: