শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতকানিয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
সাতকানিয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতকানিয়ায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ ১৫ আগস্ট (২০২৫ ইং) বৃহস্পতিবার সাতকানিয়া হাসমত আলীর দোকানের পাশের এক হেফজখানায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেফায়েত উল্লাহ চক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা নুরুল আবছার, মিজানুর রহমান এবং উপজেলা বিএনপি নেতা এডভোকেট ওমর চৌধুরী, মোঃ শওকত আলী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শহর মুলক রাশেদ, আব্দুল মোমেন ও মোঃ আবছার।

এছাড়াও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ, যুবদল নেতা মোঃ জামাল হাকিম, নাজির হোসেন বাদশা, নূর মোহাম্মদ, মোঃ কাসেম, কফিল উদ্দিন, রাজা মিয়া, আবুল খায়ের, নাছির সিকদার, আমির হোসেন এবং এমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেফায়েত উল্লাহ চক্ষু বলেন, “বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য। তিনি ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জেল-জুলুমের মাধ্যমে গণতন্ত্র পুনঃউদ্ধারে নিরলস সংগ্রাম করেছেন। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজও আপসহীন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেই তার স্বপ্ন ও দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে।”

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

 

ভোরের আকাশ/হ.র

খালেদা জিয়াখাবার বিতরণ

শেয়ার করুন: