চাঁপাইনবাবগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা ও আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মনাকষা-চৌকা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার মাহিদুর রহমানের সাথে মুকুলের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমির আম পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন| তবে এদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, "জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে দুইজনকে থানায় আনা হয়েছে| পুরো ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।" বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভোরের আকাশ/ র.ই