ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে তিনজন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির অংশ, তিনটি চাকু, আটটি রড, এক কেজি ৪৫০ গ্রাম গাঁজা, নয় হাজার ৫৮ পিস ইয়াবা ও দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
এছাড়াও একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইলফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কীবোর্ড, ১০ হাজার ১০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/ইউএম