শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুই বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুই বাসে আগুন
রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুই বাসে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পার্কিং করে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আব্দুর রশিদ মার্কেটের পাশে ঢাকা বাইপাস সড়কের মেঘলা বাস ডিপোর সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাসের হেলপার আলম হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা বাস ডিপোর সামনে ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৯ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬০০ নম্বরের দুটি বাস পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা মুখোশধারী ছয় ব্যক্তি বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন দুটি বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বাস দুটি পুড়ে যায়। এ ঘটনায় ছয় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের হেলপার আলম হোসেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, ভুলতা-গাউছিয়া এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: