শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনা- ৩ আসনের এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আবির

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ডিপ্লোমা প্রকৌশলী উইং জাতীয় নাগরিক পার্টির  কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির যুগ্ম সমন্বয়ক ও জুলাই আগস্ট ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. শেখ জামাল আবির। তিনি এলাকাবাসীর সকলের সহায়তা কামনা করছেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা, প্রাইভেট  থেকে বিএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সিআই কোর্স সম্পন্ন করা এই মেধাবী ছাত্র নেতা প্রকৌশলী মো. শেখ জামাল আবির।

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সুখারী গ্রামের নির্মল, নিবিড়, শান্ত ছায়য় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা একজন কৃষক ও মা গৃহিণী। তিনি সহজ সরল জীবনে অভ্যস্থ। 


প্রকৌশলী মো. শেখ জামাল আবির আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯, নেত্রকোনা- ৩ (আটপাড়া- কেন্দুয়া) নির্বাচনী এলাকায় জাতীয় নাগরিক পার্টি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

প্রকৌশলী মো. শেখ জামাল আবির বলেন, বিগত ২৪ শে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করে আমি আগামী জাতীয সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নীতিনির্ধারক মহল থেকে সুবিবেচনা প্রসূত আমি মনোনীত হলে বিগত সময়ের স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র গঠনের সকল প্রকার নেতিবাচক কর্মকান্ড  থেকে মুক্ত থেকে উন্নয়নের প্রশ্নে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও নারীর অধিকার প্রতিষ্ঠা ও স্বাবলম্বী হওয়ার নিমিত্তে শিল্পকারখানা গড়ে তোলার জন্য কাজ করব। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার জন্য এলাকার সকল বেকার যুবক- যুবতীদের জন্য শিল্পকারখানা বিনির্মানের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ে তুলার চেষ্টা করব।

প্রকৌশলী মো. শেখ জামাল আবির আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় যদি আমি ব্যতিত অন্য কোন নেতাকে এনসিপি মনোনীত করে, তাহলে আমি সেই প্রার্থীর হয়েও কাজ করে যাব।

তিনি নির্বাচনী এলাকা কেন্দুয়া- আটপাড়ার আপামর জনসাধারণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করে বলেন, আমি যদি আমার প্রিয় সংগঠন এনসিপি থেকে মনোনয়ন পাই ও এলাকার সচেতন ভোটাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনে জনগণের রায় নিয়ে বিজয়ী হতে পারি তাহলে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব বলে মতামত পেশ করেন এই জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা, বিপ্লবী নেতা প্রকৌশলী মো. শেখ জামাল আবির।  

ভোরের আকাশ/জাআ

এনসিপিনেত্রকোনা

শেয়ার করুন: