শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে মিনিবাস–অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজার সদরের দরগাহ পাড়ায় মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সোহেল (২৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকার আব্দুর শুক্কুরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কক্সবাজার শহরমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক সোহেল গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই মিনিবাসের চালক ও তার সহকারী গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত সোহেলকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন,

“দুর্ঘটনার সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মিনিবাস ও অটোরিকশা জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত মিনিবাস চালক ও সহকারীকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারসড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: