সভাপতি হাবিবুর - সম্পাদক রাহুল
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শেখ হাবিবুর রহমান সভাপতি এবং রাহুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে সম্মেলন শেষে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সম্মেলনের সাধারণ সভায় সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক রানা সরকার, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাতুন্নবী রিফাত, সমাজকল্যাণ সম্পাদক এন এ জোহাসহ অন্যান্য সদস্যরা।
পরে দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি শাহ আহসান হাবীব চৌধুরী উত্তম ও আসাদুজ্জামান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক রানা সরকার, আমজাদ হোসেন ও মো. ফয়সাল রহমান জনি, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান সৌরভ, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক জে. এস. সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাতুন্নবী রিফাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামীম মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক নূর মো. খালেকুজ্জামান, পাঠাগার বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান খান তরু, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাঈল সিরাজী, সমাজকল্যাণ সম্পাদক এন এ জোহা, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তপন চন্দ্র দাস।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, শান্ত মিয়া, কামরুজ্জামান চঞ্চল, লাবু মিয়া, ওমর ফারুক, জাহিদ হাসান, নুরে আলম সাঈদী রনি, ময়নুল ইসলাম ও রেজাউল করিম।
উক্ত সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/র ই