রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১১ জনকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ১১ জন হলেন—লাভলী চাকমা (৩৫), খোকন (২৮), সুরুঞ্জন চাকমা (৪৫), মোশন চাকমা (২৫), ধন বিকাশ চাকমা (২১), শতক চাকমা (২০), মো. জসিম উদ্দিন (৩২), রাশেদ মিয়া (৪০), টিস্যু চৌধুরী (৩২), মো. জসীম (৩৫) ও মো. বাপ্পি ইসলাম (৩২)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মো. উজ্জল (৪৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/সু.পা