গাইবান্ধায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুরে জুলাই পূণর্জাগরণ উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী উপজেলার ধাপেরহাট শাহ্ আজগর আলী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সাদুল্লাপুর উপজেলার শাখা এ কর্মসূচির আয়োজন করে। এসময় বিনা মূল্যে ঔষধ সরবারহ, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজুমল হাসান সোহাগ।
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় ও দূরদুরান্ত থেকে আসা প্রায় ৫০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বেচ্ছায় রক্তদান করেন ১০ জন এবং রক্তের গ্রুপ নির্ণয় করে প্রায় ৩০০জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. সুমন, ডা. লিমন. ডা. আকাশ ও ডা. নুরুন্নবী। কর্মসূচি পরিদর্শন করেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শাহিনুল ইসলাম মন্ডল।
ভোরের আকাশ/জাআ