শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্টদের সাথে কোন আপোষ নেই: আকন কুদ্দুস

বরিশাল ব্যুরো

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফ্যাসিস্টদের সাথে কোন আপোষ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলা বিএনপি'র উদ্যোগে নগরীর টাউন হলে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় আকন কুদ্দুস আরও বলেন, ফ্যাসিস্টদের নিয়ে যারা দলভারী করার চেষ্টায় আছে তারা দলের উপকারের পরিবর্তে ক্ষতি করছে।

বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কিছু লোক অপকর্মে লিপ্ত হয়েছে। এগুলো কোনভাবেই বরদাস্ত করা হবে না। এসময়  তিনি আগামী ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

এদিকে একই সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র বিএনপি'র হাতেই নিরাপদ। দেশে মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র হত্যা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। পরবর্তীতে জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এরপর এরশাদ এসে সেই গণতন্ত্র পুনরায় হত্যা করে। সেখান থেকে দেশ ও মানুষকে উদ্বারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া।

রহমাতুল্লাহ আরও বলেন, এরপর দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে দেশজুড়ে জুলুম, নির্যাতন করে মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে এই ফ্যাসিবাদের হাত থেকে রক্ষায় দীর্ঘ ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। যার মাধ্যমে ২৪ এর জুলাই গণঅভ্যুথানে দীর্ঘ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

ভোরের আকাশ/জাআ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীবরিশালফ্যাসিস্ট

শেয়ার করুন: