শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। আহত যুবক হলেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. নিজামত আলীর ছেলে মো. সালমান (২৭)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে সালমান সীমান্তের ওপারে গেলে সেখানে পেতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সঙ্গে থাকা অন্যান্য রোহিঙ্গারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, বালুখালী কাটাপাহাড় সীমান্তসংলগ্ন মিয়ানমারের ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত সালমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণে

এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তার দাবি, অনেক রোহিঙ্গা বিভিন্ন সময় মিয়ানমারে মাদক আনতে যাতায়াত করে থাকে। অবৈধ কর্মকাণ্ড ছাড়া তাদের সীমান্ত অতিক্রমের তেমন কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি।

ভোরের আকাশ/সু.পা

সীমান্তে মাইন বিস্ফোরণ

শেয়ার করুন: