শিরোনাম
হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিনমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণারাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিনমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণারাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নবকাম পল্লী কলেজের কৃষ্ণার মানবিকে জিপিএ-৫ অর্জন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ফরিদপুরের সালথার নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণা বাড়ই। তাঁর এ সাফল্যে আনন্দিত কলেজের শিক্ষক ও সহপাঠীরা। নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জন করেছেন তিনি।

কৃষ্ণা বাড়ই ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নবকাম পল্লী কলেজ থেকে অংশ নিয়ে মানবিক বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। তিনি বোয়ালমারী উপজেলার বাউরকান্দী গ্রামের রনজিত বাড়ইয়ের মেয়ে। এর আগে একই বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।

কলেজ সূত্রে জানা গেছে, পড়াশোনার প্রতি আগ্রহী কৃষ্ণা অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতেও ধারাবাহিকভাবে ভালো ফল করেছেন। নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রমের ধারাবাহিকতায় এবার এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন তিনি।

আরও পড়ুন

কেশবপুরে অজ্ঞাত যুবক-যুবতীর লাশ উদ্ধার

নিজের অনুভূতি জানাতে গিয়ে কৃষ্ণা বাড়ই বলেন, দীর্ঘ দুই বছরের পরিশ্রমের পর এইচএসসিতে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছেন। এ সাফল্যের পেছনে মা-বাবার আশীর্বাদের পাশাপাশি নবকাম পল্লী কলেজের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। কলেজের নাম উজ্জ্বল করতে পেরে তিনি গর্বিত।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষায় গৌরবোজ্জ্বল ফল অর্জনের মাধ্যমে কলেজের সুনাম বৃদ্ধি করায় কৃষ্ণা বাড়ইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তাঁর এ সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলেই তিনি এ অর্জন করেছেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অধ্যক্ষ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: