শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার ডুমুরিয়াকে ঘিরে আধুনিক নগরায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা কেডিএর

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়াকে কেন্দ্র করে আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরায়নের দীর্ঘমেয়াদি নকশা প্রণয়নের উদ্যোগ নিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মাস্টারপ্ল্যানে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকা এবং কৃষিজমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে। একই সঙ্গে আবাদি জমি ও জলাশয় রক্ষার মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।

জনসাধারণকে কেডিএর সেবা ও মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিত করতে এ সভার আয়োজন করে কেডিএ। সভায় প্রধান অতিথির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান বলেন, খুলনা শহরের সম্প্রসারণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে সম্ভাবনাময় ডুমুরিয়া। শহরের কাছাকাছি অবস্থিত এ উপজেলাকে সুপরিকল্পিতভাবে গড়ে তুলতে কেডিএ মাস্টারপ্ল্যান ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি জনগণের কাছে এসেছে।

তিনি বলেন, ডুমুরিয়ার সঙ্গে খুলনা শহরের যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খাল সংরক্ষণ এবং পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টিও মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেডিএ চেয়ারম্যান আরও বলেন, রূপসা ও ভৈরব নদীবিধৌত খুলনা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এ সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে ডুমুরিয়া ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই উন্নয়নের পাশাপাশি কৃষিজমি, জলাশয় ও পরিবেশ সংরক্ষণ করে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন

ফুলগাজীতে পিআইও কার্যালয়ের সাবেক কর্মচারীর বাসা থেকে ত্রাণসামগ্রী উদ্ধার

তিনি বলেন, কেডিএ শুধু পরিকল্পনা প্রণয়নকারী সংস্থা নয়, এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। নাগরিকদের হয়রানি কমানো এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করাই কেডিএর অন্যতম লক্ষ্য। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিতা সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও একাধিকবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

এ সময় বক্তব্য দেন কেডিএর প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী সাবিরুল আলম, ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান মনি, হাফিজুর রহমান হাফিজ, মো. সরোয়ার হোসেন, আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, খান ইসমাঈল হোসেন, মশিউর রহমান লিটন এবং কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদসহ অনেকে। সভায় উন্মুক্ত আলোচনায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাস্টারপ্ল্যান ও নাগরিক সেবা নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

ভোরের আকাশ/সু.পা

খুলনার ডুমুরিয়া

শেয়ার করুন: