শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (২৩ আগস্ট) সকালে দামুড়হুদা ব্রিজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে। আহতরা হলেন, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট বিষ্ণুপুর গ্রামের হামিদুল হলের ছেলে ফিরোজ হোসেন (৩২), অফিস স্টাফ চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ (৪২) ও দামুড়হুদা মন্দির পাড়ার রবিন জেলের ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।

আরও পড়ুন

নাইজেরিয়ায় মসজিদে হামলা, ৬০ মুসল্লিকে অপহরণের দাবি

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বেপরোয়া ভাবে দামুড়হুদা বাজারের দিকে আসছিলেন শাহীন আলী। দামুড়হুদা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহীন আলী। আহত হন ফিরোজ হোসেন, জনি আহমেদ ও নিষ্কলঙ্ক। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সদর হাসপাতাল থেকে ফিরোজ হোসেন, জনি আহমেদকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

নিহত

শেয়ার করুন: