শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সামনে থেকে জেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং শহরের টিএ রোড সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।  এসময় জেলা যুবদলের সভাপতি মো: শামীম মোল্লার সভাপতিত্বে এক পথসভা করেন তারা।

পথসভায় বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে।  জামায়াত শিবির এবং আওয়ামী লীগের দোসররা দেশে যেভাবে অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে তা বন্ধ করতে হলে দেশে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন।  তাই অনতিবিলম্বে নির্বাচন দিয়ে স্ব-সম্মানে ক্ষমতা ছাড়তে অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি প্রদান করেন তারা।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈয়মুর, সাবেক ছাত্রদল নেতা সাঈদ হাসান সানি, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আজহার হোসেন চৌধুরী দিদার প্রমূখ।

ভোরের আকাশ/জাআ

জেলা যুবদলব্রাহ্মণবাড়িয়াপথসভা

শেয়ার করুন: