খুলনার নগর ভবনে পেট্রোল বোমা হামলা

খুলনা সিটি করপোরেশন ভবন নগর ভবনে রবিবার (১৫ নভেম্বর) রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেটি নিভিয়ে ফেলা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে এসে দু’যুবক সিটি কর্পোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। কাঠ বা কাগজ কিছু না থাকায় আগুন ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলে থাকার পর আগুন নিভে যায়।
খুলনা থানার এসআই মো: আশরাফ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয় ও পুলিশের সহায়তায় তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।
ভোরের আকাশ/সু.পা