শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে সিএনজি চাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে সিএনজি চাপায় পথচারী নিহত
সিরাজগঞ্জে সিএনজি চাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুলবাড়িয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় ও দ্রুতগতির সিএনজির চাকায় পিষ্ট হয়ে বেলাল হোসেন প্রামানিক (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের হরিনা পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী বেলাল প্রামানিক সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের ঘোড়াচরা গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে। পেশায় তিনি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, আজ সকালে বেলাল হোসেন রাস্তার এক পাশ আরেক পাশে যাওয়া সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান। সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সকালে সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকায় বেলাল হোসেন নামের এক পথচারী রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়া পথে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এবং সেই সময় পিছনে থেকে দ্রুতগতীর একটি সিএনজির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.

সিরাজগঞ্জেদুর্ঘটনায় নিহতপুলিশ

শেয়ার করুন: