শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

রাঙামাটিতে নদীর স্রোতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগ ও টানা বর্ষণের মধ্যে রাঙামাটিতে নদীর স্রোতে ভেসে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের তথ্যমতে, রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বাসিন্দা দলমনি চাকমা (পিতা: অলা চাকমা) গত ৭ জুলাই ২০২৬ নদী পারাপারের সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

আরও পড়ুন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) জানান, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ নিখোঁজ দলমনি চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদ-নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ঝুঁকি বেড়েছে। প্রশাসন জনগণকে অপ্রয়োজনে নদী পারাপার না করার পাশাপাশি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

ভোরের আকাশ/সু.পা

মরদেহ উদ্ধার

শেয়ার করুন: