শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ছেলেকে বিয়ে

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের ভালবাসার মায়ায় জড়িয়ে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে সনাতন ধর্মাবলম্বী পূজা শিকদার অবশেষে হিন্দু ধর্ম ছেড়ে পূজা নাম পরিবর্তন করে নতুন নাম ইরা অহিদ নামে মুসলিম ধর্ম গ্রহণ করে প্রেমিক অহিদুল ইসলামকে ইসলামি শরীয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নবদম্পতি অহিদুল ইসলাম ও ইরা অহিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে অহিদুল ইসলাম জানান, গত সোমবার (১ ডিসেম্বর) পূজা সিকদার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইরা অহিদ নামে প্রথমে পিরোজপুর আদালতে কোর্ট ম্যারেজের মাধ্যমে পরবর্তীতে কাজী অফিসে ইসলামি সকল নিয়ম কানুন মেনে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।

ইরা অহিদ ও অহিদুলের পরিচয় রেড ক্রিসেন্ট সোসাইটির কাজের মাধ্যমে এক বছর পূর্বে। অহিদুল রেড ক্রিসেন্ট সোসাইটির নাজিরপুর উপজেলার যুব দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ইরা ছিলেন যুব সদস্য। কাজের সূত্রে পরিচয় থেকে তাদের সম্পর্ক বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকেই গভীর ভালোবাসায় পরিণত হয়।

এ ব্যাপারে অহিদুল ইসলাম এর স্ত্রী ইরা অহিদ জানান, ইসলাম ধর্ম সম্পর্কে আমার স্কুল জীবন থেকেই আগ্রহ তখন থেকেই বিভিন্ন ইসলামি বই আমি পড়তাম। ইসলাম ধর্ম সম্পর্কে জানা শোনার ভিত্তিতে আমি নিজের ইচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নেই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইসলামি শরিয়া মোতাবেক আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই।

স্থানীয়রা ঘটনাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক টিকে থাকতে পারে ইরা ও অহিদুল তার বাস্তব উদাহরণ।

অহিদুল ইসলাম বলেন, বিয়ের পর আমার পরিবারের সদস্যরা আমার নব বিবাহিত স্ত্রীকে সামাজিক ভাবে মেনে নিয়েছে আমরা দু'জনেই আমার বাড়ীতে অবস্থান করছি।  আমার স্ত্রীর পরিবার এখনো মেনে নেয় নি তবে আমরা আশা করছি  দ্রুতই তারা মেনে নেবে। আমরা বর্তমানে খুবই ভালো আছি এবং সারা জীবন একআসাথে থাকার ইচ্ছা রাখি।

নবদম্পতির নতুন জীবনের জন্য স্থানীয় জনসাধারণ শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছেন তাদের এ সিদ্ধান্ত সমাজে মানবিকতা, বোঝাপড়া ও ভালোবাসার নতুন বার্তা ছড়িয়ে দেবে।

ভোরের আকাশ/এসএইচ

নাজিরপুর

শেয়ার করুন: