শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

বাউফলে বিএনপির সদস্য সচিবের ওপর হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পটুয়াখালীর বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিকে কেন্দ্র করে বিরোধের জেরে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে ৬০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আপেল মাহমুদ ফিরোজ।

রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাউফল বাজার রোডের আল-ফাহাদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাউফল থানার সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

আপেল মাহমুদ ফিরোজের অভিযোগ, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকের নেতৃত্বে ১২ থেকে ১৩ জন কিশোর তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে সড়কে ফেলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁর পকেটে থাকা ৬০ হাজার ৫০০ টাকা নিয়ে যায় হামলাকারীরা। অসহায় মানুষের জন্য চাল কেনার উদ্দেশ্যে ওই টাকা সঙ্গে রেখেছিলেন বলে দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে বাউফল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাউফল পৌর শহরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল রোড অতিক্রম করার সময় ব্যানারের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে আপেল মাহমুদ ফিরোজ ও দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বিকেলের ওই বিরোধের ধারাবাহিকতায় রাতের হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে আলতাব হোসেন মেম্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

আপেল মাহমুদ ফিরোজ বলেন, অসহায় মানুষের জন্য চাল কেনার উদ্দেশ্যে বাজারে যাওয়ার সময় সাদিকের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। তাঁকে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন

কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আপেল মাহমুদ ফিরোজকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে ঘটনার পর বাউফল থানার সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: