শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় চার কিলোমিটার রাস্তার ডিভাইডার থেকে গ্রীল চুরি!

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা বাস টার্মিনাল থেকে পুলিশ লাইন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ চার লেন সড়কের ডিভাইডারের সৌন্দর্যবর্ধনে স্থাপিত লোহার গ্রীল ধারাবাহিকভাবে চুরি হয়ে যাচ্ছে। অথচ বিষয়টি এখনো প্রশাসনের নজরে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুরো সড়কজুড়ে অধিকাংশ স্থানে গ্রীল নেই। যেখানেই গ্রীল ছিল, সেখানেই এখন ফাঁকা জায়গা। কেউ বা কারা রাতের আঁধারে এই গ্রীলগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই এই চুরি চললেও এখনও কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয়রা বলছেন, এটি শুধু সৌন্দর্য নষ্ট করছে না, বরং সড়কের নিরাপত্তাও ঝুঁকির মুখে ফেলছে। চুরি হওয়া এসব লোহার গ্রীল কোটি টাকার সরকারি সম্পদ, যা জনগণের করের টাকায় নির্মিত হয়েছিল।

তারা আরও বলেন, দিনের পর দিন গ্রীল চুরি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সড়ক বিভাগের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 

মাগুরা সড়ক বিভাগের সাথে যোগাযোগ করা হলে সহকারি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করেছি। এদিকে পুলিশের সদর থানা ওসি আইয়ুব আলী জানান বিষয়টা আমরা অবগত নয় এক প্রশ্নের জবাবে বলেন আমি বিতর্কে জড়াতে চাই না। 

এ বিষয়ে দ্রুত তদন্ত ও গ্রীল চুরি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ সৌন্দর্য রক্ষণাবেক্ষণ জোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক ও সড়ক ব্যবহারকারীরা।

ভোরের আকাশ/মো.আ.

সড়কলোহার গ্রীল চুরিপ্রশাসনমাগুরা

শেয়ার করুন: