শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে জোড়া খুনের প্রধান আসামি নোয়াখালীতে গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৫, ৯:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে জোড়া খুনের প্রধান আসামি নোয়াখালীতে গ্রেপ্তার
চট্টগ্রামে জোড়া খুনের প্রধান আসামি নোয়াখালীতে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় জোড়া খুনের মামলার প্রধান আসামি মো. হাসানকে (৩৭) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হাসান বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে।

গতকাল শনিবার বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া থানার নলেরচর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসানের দেওয়া তথ্যে তার নিজ ঘর থেকে ড্রেসিং টেবিলের পেছনে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে ২টি ম্যাগাজিন, ২টি গুলি ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, জোড়া খুনে মোট ১৩ জন সন্ত্রাসী ৬টি মোটরসাইকেলে পরিকল্পিতভাবে হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল বায়েজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা। তবে তিনি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। এ হামলার পেছনে দুটি উদ্দেশ্য ছিল -বায়েজিদ বোস্তামি ও আশপাশের এলাকার অপরাধীদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের প্রতিশোধ নেওয়া।

উল্লেখ্য, গত ৩০ মার্চ গভীর রাতে নতুন ব্রিজ এলাকার বালুমহাল থেকে প্রাইভেটকারে ছয় সঙ্গীকে নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন সন্ত্রাসী বাবলা। কিছু দূর যাওয়ার পর কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে প্রাইভেটকারটি ঝাঁঝরা করে দেয়। এ সময় ঘটনাস্থলেই মোহাম্মদ মানিক (৩০) ও আবদুল্লাহ (৩২) নামে দুজন নিহত হন।

পরে এ ঘটনায় নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল সন্ধ্যায় কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন, সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না, মোহাম্মদ হাসান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহান।

ভোরের আকাশ/সু

 

চট্টগ্রামজোড়া খুন

শেয়ার করুন: