শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গার ঘটনার দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, 'যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। তাদের গ্রেপ্তার করতে আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।'সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সোমবার ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুরোনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে তা সহিংস রূপ নেয়। বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা চালায়, ভাংচুরও হয় বেশ।

এরপর আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তার বিষয় নিয়ে তিনি ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন বলে জানান ডিআইজি। তিনি বলেন, আজকের ঘটনার বিষয় এবং জনগণের শান্তির বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সাথে নির্দেশনা ভাগ করেছি। তারা যা যা করণীয় তাই করবেন।

তিনি জানান, ঘটনায় তার ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভাঙ্গা থানার ক্ষতির দায়িত্ব জেলা পুলিশকে এবং উপজেলা পরিষদের ক্ষতির দায়িত্ব জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি এবং মানুষের আবেগ-অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। সেটি বিবেচনা করা হবে। যেহেতু ২টি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে, ২১ তারিখে শুনানির পর জানা যাবে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে।

তিনি ভাঙ্গার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কর্মসূচি থেকে ফিরে আসুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। ভাঙ্গার সুনাম রক্ষায় জনগণের যেন কষ্ট না হয়, সে জন্য আপনারা কর্মসূচি থেকে সরে আসুন। ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে দেখে পরে বলা যাবে।
ভোরের আকাশ/তা.কা

সংসদীয় আসনফরিদপুরবিক্ষোভ

শেয়ার করুন: