শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সরাইলে সুমী বেগম নামে এক নারী মাদক কারবারিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত সুমী বেগম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়ার আজিজ মিয়ার স্ত্রী। আদালত সূত্র ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন সুমী। তার স্বামীও এ ব্যবসার সাথে সম্পৃক্ত। মঙ্গলবার রাতে কালিকচ্ছ এলাকায় মাদক বিক্রয় সময় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনসহ এলাকাবাসী সুমী বেগমকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তিনি মাদক বিক্রির কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় দেন।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন জানান, ওই নারী তার অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়‌।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াকারাদণ্ডনারী মাদক ব্যবসায়ী

শেয়ার করুন: