খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স স্কুলের ১১ শিক্ষার্থী হাসপাতালে

টিফিনের নিম্নমানের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহের অভিযোগে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরবরাহকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, টিফিনে ডিম ও বনরুটি খাওয়ার পরই শিক্ষার্থীদের পেটে তীব্র ব্যথা শুরু হয়। আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার বলেন, "উপসর্গ দেখে প্রাথমিকভাবে এটিকে ফুড পয়জনিং বলে ধারণা করা হচ্ছে।"
এদিকে, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউনো) মারুফ আফজাল রাজন নিশ্চিত করে বলেন, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৫ ধারায় সংশ্লিষ্ট সরবরাহকারীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও অনাদায়ী অর্থ পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
উদ্ধার হওয়া তিন তারিখের রুটি আজ সরবরাহ করা হয়েছিল নাকি পূর্বে সংরক্ষিত ছিল, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও ইউএনওর সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব