শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার; ছেলেসহ আটক ৩

গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার; ছেলেসহ আটক ৩
গাইবান্ধায় নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার; ছেলেসহ আটক ৩

গাইবান্ধার সাদুল্লাপুরে মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয় বলে স্বজনদের দাবি। এরই একপর্যায়ে বাড়ির পেছনের বাশেঁর ঝোপ (জঙ্গল) গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলেসহ আটক ৩ জন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন। নিহত মমতাজ বেগম ওই গ্রামের আব্দুল মজিদ ওরফে বাদশা মুন্সির স্ত্রী।

স্বজনরা জানায়, গতকাল শুক্রবার হঠাৎ করে মমতাজ বেগম নিখোঁজ হয়। এরপর থেকে তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে বাড়ির পেছনের বাশেঁর ঝোপ (জঙ্গল) গর্তে তার লাশ থাকতে দেখা যায়। তবে এ মৃত্যুর কোন রহস্য থাকতে পারে বলে প্রাথমিক ধারনা করছে এলাকাবাসী।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, ওইস্থানে মততাজ বেগম নামের এক বৃদ্ধার লাশ দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওই ওয়ার্ড সদস্য একরামুল মিয়াসহ অন্যান্যদের নিয়ে পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারন উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুপদ চন্দ্র বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধার মরহেদ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নারীর ছেলে গফুর, নুর আলম ও প্রতিবেশী মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

আটকমরদেহ উদ্ধার

শেয়ার করুন: