শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, যায়যায় দিন-এর স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু, দ্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদারসহ এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজের নানা কষ্ট ও দুর্যোগ তুলে ধরেন তাদের নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব। সংবাদ সংগ্রহে বাঁধা বা হুমকি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। 

সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠ পর্যায়ের নিরাপত্তা, নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি, কিশোর অপরাধ দমন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ সম্পর্কে মতামত প্রদান করেন।

ভোরের আকাশ/মো.আ.

নতুন পুলিশ সুপারমতবিনিময়পিরোজপুর

শেয়ার করুন: