বগুড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান সিটন গ্রেফতার

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অরুণ কান্তি রায় সিটন বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের শরৎচন্দ্র রায়ের ছেলে।
সোমবার (১১ মে) দিনগত রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। গ্রেফতার সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের । তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য।
ভোরের আকাশ/এনউব