ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে স্বামীর পুরষ্কার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে সেজিয়া সুলতানা শাওন (২৬) নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার একদিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এই ঘটনায় তার স্বামী শামাউন রেজা মিঠু সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল আনুমানিক ৭টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি সেজিয়া সুলতানা শাওন। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থান এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোনো হদিস মেলেনি। এ ঘটনায় আজ ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং- ৭১৯)।
নিখোঁজ গৃহবধূর বিবরণ- তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা এবং শারীরিক গঠন হালকা-পাতলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হদুল রংয়ের থ্রি পিছ।
শাওনের স্বামী শামাউন রেজা মিঠু রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪.৫০ মিনিটে মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, এখনো তিনি খুঁজে পাননি তার স্ত্রীকে। স্ত্রীকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে 01775-423581 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
স্ত্রীর সন্ধানদাতার জন্য বিশেষ পুরস্কার দিবেন বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানা: গ্রাম- কালিকচ্ছ, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
ভোরের আকাশ/তা.কা