পিরোজপুরের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম কারামুক্ত

পিরোজপুর ২ আসনের আওয়ামীলীগ সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম আদালতের মুক্তির নির্দেশের পর কারামুক্ত হয়েছেন। ঢাকার একটি ইফতার আয়োজনে যোগ দিতে গিয়ে আটক হয়েছিল সাবেক সংসদ সদস্য শাহ আলম।
গতকাল (১০ মার্চ) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শাহ আলম। শাহ আলমের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব আজ বুধবার ( ১১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,`শাহ আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ, জিডি বা মামলা নেই মর্মে রমনা মডেল থানার এসআই নবী হোসেন প্রতিবেদন জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাকে রিলিজ অর্ডার দেন।
এর আগে গত ১ মার্চ ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইফতারে গেলে লোকজন শাহ আলমকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় উত্তেজনা তৈরি হলে লোকজন রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এর পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভোরের আকাশ/এনএস