শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান  বলেন, গত  ৩০ মার্চ ২০২৬ তারিখে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে ভারতীয় নাগরিকের নিকট হতে কৌশলে দলিল রেজিস্ট্রি করার সময় সেখানে অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

তিনি  বলেন, ঘটনার দিন সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে একজন ভারতীয় নাগরিকের (মোকছেদুর রশিদ) তথ্য গোপন করে বাংলাদেশী আইডি কার্ড ও পরবর্তীতে জরুরি ভিত্তিতে বাংলাদেশী পাসপোর্ট তৈরি করে অবৈধ পন্থায় বাংলাদেশী সাজিয়ে জমি রেজিস্ট্রি করার সযয় অনাকাঙ্খিত ঘটনার উদ্ভব হয়। সদর সাব রেজিস্ট্রার জমিদাতা মোকছেদুর রশিদের ভারত বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি অবগত হওয়ায় দলিল রেজিস্ট্রি করতে অপারগতা প্রকাশ করেন।

এ ঘটনায় জমি গ্রহীতা জুলফিকার আলী জিন্নাহ সাংবাদিকতার পরিচয়ে প্রভাব খাটিয়ে তথ্য গোপন করে কর্তৃপক্ষকে জিম্মি করে ভারতীয় নাগরিক মোকছেদুর রশিদের জমি দলিল করে দেওয়ার জন্য সদর সাব রেজিস্ট্রারকে চাপ প্রয়োগ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখক ও কর্মকর্তা-কর্মচারীদের 
মধ্যে ক্ষতিকর পরিস্থিতি ছড়িয়ে পড়লে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এসময় জুলফিকার আলী জিন্নাহর লোকজন দলিল লেখক সমিতি নেতৃবৃন্দকে আক্রমণ করে আহত করে।

এই ঘটনায়  জুলফিকার আলী জিন্নাহ বাদি হয়ে   দলিল লেখক সমিতির সমিতির সভাপতি মোঃ মাহবুবুল্লাহকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে, ভারতীয় নাগরিক মোকছুদার রশিদ অবৈধভাবে বিতর্কিত সম্পত্তি রেজিস্ট্রি করতে সদর সাব রেজিস্ট্রি অফিসে হাজির হইয়া সাব রেজিস্ট্রারের  নিকট সাধারণ 'পাওয়ার অব অ্যাটর্ন' দলিল দাখিল করলে সাব রেজিস্ট্রার ভারতীয় নাগরিক মোকছুদার রশিদের নিকট হতে দলিলের স্টেটমেন্ট নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি সাব রেজিস্ট্রি অফিসে প্রবেশ করে সাব রেজিস্ট্রারের নিকট থেকে মোকছুদার রশিদ এবং কথিত সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সাব রেজিস্ট্রার তথ্য প্রমানাদি দেখতে চাইলে অভিযোগকারীরা মৌখিক ও দালিলিক প্রমাণ প্রদান করিষলে সাব রেজিস্ট্রার দলিলটি রেজিস্ট্রি না করে নিজ জিম্মায় রাখেন। এ সময় দলিলের গ্রহীতা জুলফিকার আলী জিন্নাহ উত্তেজিত হয়ে ছাত্রলীগ নেতা সুমন আনোয়ারসহ ১৫-২০ জনের দলবল নিয়ে উপস্থিত হয়ে অভিযোগকারী ও সেখানে থাকা দলিল লেখকগণকে অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করেন। হামলায় দলিল লেখক সমিতির সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ অনেকে আহত হন।

এ সময় দলিল লেখকবৃন্দ ও সাধারণ জনগণ দ্বৈত নাগরিককে আটক কর পুলিশের সোপর্দ করে। বর্তমানে  দ্বৈত নাগরিক মোকছুদার রশিদ রাষ্ট্রপক্ষের মামলায় জেল হাজতে আছেন।

অপরদিকে, রশিদ এবং মোসাবিদাকারক এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম খোকন। এখানে দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুবউল্লাহ উক্ত দলিল সম্পর্কিত কোন বিষয়ে সম্পৃক্ত না থাকা স্বত্ত্বেও জুলফিকার আলী জিন্নাহ সাংবাদিকতার প্রভাব খাটিয়ে দলিল লেখক শেখ মাহবুবউল্লাহসহ অনেকের নামে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন।

এই মামলায় উল্লেখ করা হয়েছে তার কাছে থাকা নগদ  টাকা ১নং আসামি সৈয়দ রেজাউল হোসেন টুটুল এবং ৩নং আসামি দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুব উল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেয়। যা সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। এই ঘটনায় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম ও সিনিয়ার দলিল লেখক এম এম মজনু প্রমুখ।

ভোরের আকাশ/এনউব

সংবাদ সম্মেলন

শেয়ার করুন: