সার্জন ডা. রানার পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

দিনাজপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডা. মো. সাইফুল ইসলাম রানা’র পিতা মো. মোফাজ্জল হোসেন সরকার (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দীর্ঘদিন থেকে কিডনি ও স্ট্রোকজনিত জটিলতায় ভুগলে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবন গঙ্গাপ্রসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) বাদ যোহর স্থানীয় আমডুঙ্গি মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
ডা. মো. সাইফুল ইসলাম রানার পিতার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনাজপুর মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতি এবং দিমেক'র শিক্ষার্থীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজাপূর্বে ওলামায়ে কেরাম ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্যে বলেন, আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন সরকার একজন অত্যন্ত সৎ, সমাজসেবী এবং ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ দিকে ভিন্ন ভিন্ন শোক বার্তায় শোক প্রকাশ করেন, দিমেক'র অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, জেলা বিএনপি'র সদস্য ও প্রাক্তন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আলহাজ্ব মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মো.নবীউল ইসলাম, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামিদুল ইসলাম ও দিনাজপুর প্রেসক্লাব ও জেলা ক্যাব'র নির্বাহী সদস্য উপজেলা ক্যাব'র সভাপতি মাসউদ রানা প্রমুখ।
শোকপ্রকাশকারী নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাবহ পরিবার যাতে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেজন্য মহান আল্লাহর দরবারে ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।
ভোরের আকাশ/আ.র