শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিল্লির দালালদের প্রেসক্রিপশনে উত্তরবঙ্গের সম্ভাবনা নষ্ট হয়েছে: ভিপি সাদিক

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, অতীতে ভারতের প্রেসক্রিপশন ও দিল্লির দালালদের মাধ্যমে উত্তরবঙ্গ পরিচালিত হওয়ার ফলে এই অঞ্চলের অবাধ সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত এক ছাত্র-যুব-নাগরিক সমাবেশ-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভিপি সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, আগে উত্তরবঙ্গ পরিচালিত হয়েছে ভারতের প্রেসক্রিপশন ও দিল্লির দালালদের মাধ্যমে। যে কারণে উত্তরবঙ্গের অবাধ যে সম্ভাবনা ছিল, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে।

তিনি জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, (জুলাই বিপ্লবের) মাধ্যমেই বাংলাদেশের তরুণরা ক্ষমতা পেয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী আমলে তরুণদেরকে বিরাজনীতীকরণ করার চেষ্টা করা হলেও, তরুণরা প্রমাণ করেছে দেশকে কীভাবে ভালোবাসতে হয়, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয় এবং সমাজের বৈষম্য কীভাবে দূর করতে হয়।

ডাকসু ভিপি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লব তরুণদের মাধ্যমেই হয়েছে এবং তারা সব রাজনৈতিক দলকে একত্রিত করেছে। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদরা আমাদের পথ দেখিয়েছেন এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি।

ভিপি সাদিক কায়েম এই নতুন বাংলাদেশে তারুণ্যের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, তাদের লক্ষ্য হলো একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের হাতে এবং তারুণ্যের হাতে ক্ষমতা থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ভোরের আকাশ/জাআ

দিনাজপুরভিপি সাদিক

শেয়ার করুন: