শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাফিকের দায়িত্বে রোভার স্কাউট সদস্যদের সনদপত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ট্রাফিকের দায়িত্বে রোভার স্কাউট সদস্যদের সনদপত্র বিতরণ
ট্রাফিকের দায়িত্বে রোভার স্কাউট সদস্যদের সনদপত্র বিতরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের বাংলাদেশ স্কাউট প্রদত্ত সনদপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলা রোভার।

মঙ্গলবার (২৪ শে জুন) দুপুর ১টায় সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান মোঃ আবু নাসের। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও পিরোজপুর জেলা রোভার কমিশনার প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ও পিরোজপুর জেলা রোভার সহ-সভাপতি প্রফেসর পান্না লাল রায়। স্বাগত বক্তব্য রাখেন বাংলা প্রভাষক ও পিরোজপুর জেলা রোভার সম্পাদক মোঃ সানাউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মো: আবু নাসের বলেন, ‘জুলাই পরবর্তী সময়ে পুলিশ যখন ক্রান্তিকাল পার করছে তখন বাংলাদেশ স্কাউট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু পিরোজপুরই নয়, পুরো বাংলাদেশ তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।’

বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা রোভার সিনিয়র সহ-সভাপতি সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রিন্সিপাল প্রফেসর পান্না লাল রায় বলেন,‘এই ছোট ছোট ছেলে-মেয়েরা দেশের বিশৃঙ্খলাপূর্ণ মূহুর্তে তারা যে গুরুদায়িত্ব পালন করেছে, তাই তাদের আন্তরিক ধন্যবাদ।’

ভোরের আকাশ/জাআ

সনদপত্রবিতরণ

শেয়ার করুন: