শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশি সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশি সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশি সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে ধার্য করা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল থেকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খালপাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২০ রমজান লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার ঝগড়া হয়। এতে জুয়েল আহত হন। পরে বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে সমাধান করেন।

সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১০ এপ্রিল হাদিস মিয়ার জরিমানার ১ লাখ ২০ হাজার টাকা জুয়েলকে দেওয়ার কথা ছিল; তা না দেওয়ায় রোববার রাতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময় সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পীরবাড়ি এলাকার পক্ষে হুমায়ুনের নেতৃত্বে এবং খালপাড় এলাকার পক্ষে আনিছ মেম্বার ও সাচ্ছু মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

সালিশি সংঘর্ষব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: