শিরোনাম
হত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশমাদক ও সামাজিক অবক্ষয় রোধে তরুণদের আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতিররাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবাররোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপহত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশমাদক ও সামাজিক অবক্ষয় রোধে তরুণদের আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতিররাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবাররোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সাংসদ কাজী রফিকের আহ্বান

মাদক নির্মূলে প্রশাসন-জনপ্রতিনিধি-সাংবাদিকদের একযোগে কাজ করার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সারিয়াকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, মাদক শুধু কোনো ব্যক্তির সমস্যা নয়, এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। একটি সুন্দর, নিরাপদ ও সুস্থ সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে হবে। মাদক নির্মূলের দায়িত্ব শুধু প্রশাসনের নয়; সমাজের প্রতিটি সচেতন মানুষের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, সারিয়াকান্দিকে মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদকসংক্রান্ত তথ্য প্রকাশ, জনসচেতনতা সৃষ্টি এবং প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে সাংবাদিকরা এ আন্দোলনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

মতবিনিময় সভায় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে সারিয়াকান্দির সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন সাংসদ। এর মধ্যে দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পৌর এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন

পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ৮২ হাজার টাকার কাঠ জব্দ

সভায় স্থানীয় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাংবাদিক আমিনুর ইসলাম হিরু, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল সাদিক, সাংবাদিক আব্দুল লতিফ, হারুনুর রশিদ, তাজুল ইসলাম ও রহিদুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: