শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঝিকরগাছায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

যশোরের ঝিকরগাছায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে নারিকেল তেল উৎপাদন এবং প্রয়োজনীয় তথ্যবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কলেজ রোডের মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পণ্যের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে উপজেলা বাজারের ছালাম স্টোরে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের অংশ হিসেবে বাজারে মাংসের দামও পর্যবেক্ষণ করা হয়। এ সময় মনিটরিং টিমের উপস্থিতিতে ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করেন। পাশাপাশি দোকানে মূল্যতালিকা প্রদর্শনের ব্যবস্থা করেন।

আরও পড়ুন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনায় বিভাগীয় প্রস্তুতিসভা অনুষ্ঠিত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশ, ঝিকরগাছা থানা-পুলিশ এবং যশোর জেলা ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: