শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক মন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে আধাঘণ্টারও বেশী সময় ধরে নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদের চশমাহিলে নওফেলের বাসায় বিপুলসংখ্যক পুলিশ অভিযান চালিয়েছে। 

পুলিশ জানায়, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নওফেলের বাসায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছেন বলে একজন ‘জুলাই যোদ্ধার’ একটি ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, এক জুলাই যোদ্ধা তার ফেসবুক স্ট্যাটাসে ১৩ নভেম্বর কথিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নওফেলের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে বলে খবর দেয়। সেই খবরের ভিত্তিতেই নওফেলের বাসায় অভিযান চালানো হয়। পুলিশ সেই বাসায় বাড়তি কোন মানুষের উপস্থিতি পায়নি। তবে বাসার সাতজন স্টাফকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় যখন অভিযান চলছিল, তখন নগরীর দুই নম্বর গেইট এলাকায় ৫০-৬০ জন তরুণ-যুবক লাঠি নিয়ে জড়ো হয়ে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’র ব্যানারে স্লোগান দিচ্ছিলেন। ব্যানারে জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে লাঠি মিছিলের কথা উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৮ সালে শিক্ষা উপমন্ত্রী এবং ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের পর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নওফেল দেশত্যাগ করেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি এখন ভারতে অবস্থান করছেন।

ভোরের আকাশ/এসএইচ

পুলিশের অভিযানচট্টগ্রামসাবেক শিক্ষামন্ত্রী

শেয়ার করুন: