হাজিরা দিয়ে বের হতেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা রাসেল

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় আদালত ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে পুলিশ তা জানায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ১৪ নভেম্বর রাতে রায়পুর শহরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরদিন ১৫ নভেম্বর তাঁকে ২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ভোরের আকাশ/সু.পা