শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে "স্বপ্নের দেশ" সংগঠনের ফ্রি চিকিৎসাসেবা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লালমনিরহাটে হতদরিদ্র নারী ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আত্মকর্মসংস্থানমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্নের দেশ’-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান এলাকার অসংখ্য মানুষ।

‘স্বপ্নের দেশ’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠানটির সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নম্বর লাল ৩১৩/২০১১ ইং এবং ঢাকা/স্বা-নিবন্ধন স্বেচ্ছ-২৪৭৮/১০ ইং।

দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মাহিন হাসনাত চৌধুরী। তিনি এমবিবিএস (ডিইউ), পিজিটি (মেডিসিন), সিসিডি (বারডেম) ও সিএমইউ (ঢাকা) ডিগ্রিধারী।

ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক হতদরিদ্র নারী ও দুঃস্থ রোগী উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি রোগীদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

আরও পড়ুন

কাপাসিয়ায় মাদক কারবারি শামীম গ্রেফতার

স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা ‘স্বপ্নের দেশ’-এর নির্বাহী পরিচালক মো. এনামুল হক, উপদেষ্টা মো. মিন্টু মিয়া, মো. আফতাফ উদ্দীন, মো. আবু সাহেদসহ সংগঠনের অন্যান্য সহকর্মীরা।

আয়োজক সংস্থা ‘স্বপ্নের দেশ’-এর নির্বাহী পরিচালক মো. এনামুল হক বলেন, অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: