শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবৈধ ভারতে অনুপ্রবেশের দায়ে সে দেশের কারাগারে সাজাভোগের পর সাত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে তামাবিল ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা তাদের গ্রহণ করেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের তথ্যমতে, ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা বিভিন্ন সময়ে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটক হন।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে দেশটির আদালত তাদের কারাদণ্ড দেন। তারা মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে সাজাভোগ করেন।
দীর্ঘ মেয়াদে সাজাভোগের পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে পাঠায়।

আরও পড়ুন

ছুরিকাঘাতের ঘটনায় যুক্তরাজ্যে বিক্ষোভ, আগুনে পুড়ল একাধিক বাড়ি ও যানবাহন

ফেরত আসা ৭ বাংলাদেশির মধ্যে ৬ জন সুনামগঞ্জের এবং একজন সিলেটের বাসিন্দা। তারা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঁও এলাকার মো. সাদির মিয়ার ছেলে মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকেরবাজার গ্রামের মৃত শওকত আলীর ছেলে মানিক আহমেদ, চানপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন, শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদশাহ মিয়া এবং সিলেটের গোয়াইনঘাটের সংগ্রামপুঞ্জি এলাকার পুহস্টার ডেখারের ছেলে রেস্টলি ব্লাহ।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে সাত বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

সাজা ভোগভারত

শেয়ার করুন: