সাভারে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভারে তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১ সেপ্টম্বর) রাতে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় ফারুকের মালিকাধীন ওই গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার পরে সাভার বাজার রোড়ে একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়-ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তবে কয়েক লাখ টাকা ক্ষয়-ক্ষতি হতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
ভোরের আকাশ/মো.আ