সোনারগাঁয়ে পানাম নগরীতে প্রাচীন সেতু পুননির্মাণের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীতে প্রবেশ পথে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতুটি পুনরায় নির্মাণের দাবিতে প্রতœসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে পানাম নগরীর সামনে আয়োজিত মানববন্ধনে প্রাচীন সেতুটি পুর্ণনির্মাণের দাবি জানান স্থানীয় সচেতন নাগরিক ও প্রত্নপ্রেমীরা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশ পথে ঐতিহ্যের ধারক একটি ছোট্ট প্রাচীন সেতু ছিল। তৎকালীন ২০০১ সাল পরবর্তী সময়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল কর্তৃক সেতুটি ভেঙ্গে ফেলা হয়, যা কিনা ইতিহাস, ঐত্যিহ ও পুরানো স্থাপত্যের প্রতি চরম অবমাননা। মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে প্রতœতাত্তি¡ক গুরুত্ব বিবেচনায় সেতুটি পূর্বের আদলে এবং নিজস্ব স্থাপত্যশৈলী বজায় রেখে পুননির্মাণের জোর দাবি জানান।
সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœসম্পদ সংরক্ষণ কমিটির আহবায়ক, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, কমিটির সদস্য সচিব ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহবায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংগঠনিক সম্পাদক মোফাখার সাগর, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংবাদিক বিল্লাল হোসেন, সুমন আল হাসান ও প্রকৌশলী বাবুল মোল্লা প্রমূখ।
বক্তারা আরো বলেন, পানাম নগরী কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলার স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। পানাম নগরীর প্রবেশ পথের সেতুটি পুননির্মাণ করা হলে ঐতিহাসিক স্থাপনাটি তার আদিরূপ ফিরে পেলে পর্যটকদের কাছে এর গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই প্রাচীন ঐতিহ্য পুনরুদ্ধারের আহবান জানান তারা।
ভোরের আকাশ/ এনউব