শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম আঞ্জুমানপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয়। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোহাম্মদ কাউছার (২৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত আমিরুজ্জামানের ছেলে।

লে. কর্নেল জসীম উদ্দীন বলেন, সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকপাচারের তৎপরতা বেড়েছে। এতে সীমান্তে বিজিবি টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় রাতে পশ্চিম আঞ্জুমানপাড়াস্থ ১৯ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান করছিল। এক পর্যায়ে মৎস্য ঘেরে চলাচল করার পথ দিয়ে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে দেখতে পান বিজিবির সদস্যরা। এসময় তাকে থামার নির্দেশ দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন।

আটকের পর দেহ তল্লাশি করে গেঞ্জি দিয়ে প্যাঁচানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ও একটি দা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারবিজিবিমাদক কারবারি

শেয়ার করুন: