শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎জিয়ানগরে নারী নেতৃত্ব সম্প্রসারণে বিএনপির সমাবেশ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
‎
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

‎‎সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ। 
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম ও সিনিয়র সহ-সভাপতি মিসেস তামান্না জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ।
‎
‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নারীদের সামাজিক ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত করা। বিএনপির আন্দোলন-সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণ কেবল দলকেই শক্তিশালী করবে না, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনেও বিরাট ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, নারী সমাজকে বাদ দিয়ে কোনো আন্দোলন বা সংগ্রাম সফল হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। 
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন ও মাস্তান হাফিজ।
‎
‎সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

নাজিরপুরসমাবেশবিএনপিজিয়ানগর

শেয়ার করুন: